ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো সিইএস অ্যাওয়ার্ডে টেকনোর জয়জয়কার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৫৫৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ২০২৪-২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে টানা তৃতীয়বার এই সম্মানে ভূষিত হলো টেকনো। এছাড়াও PHANTOM V Fold2 5G এবং Pocket Go AR Handheld Gaming Device-এর জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার পেয়েছে টেকনো। এর মাধ্যমে এক ইভেন্টে তিনটি পুরস্কার জিতে মাইলফলক স্থাপন করেছে জনপ্রিয় এই ব্র্যান্ড। কাস্টমার অভিজ্ঞতায় পরিবর্তন আনা বিশ্বব্যাপী কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতি বছর সিইএস অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। এই পুরস্কারকে বিশ্ববাজারে কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পের ‘‘অস্কার” বলা হয়, যা কেবল ব্র্যান্ড ও পণ্যকেই স্বীকৃতি দেয় না, বরং প্রযুক্তিশিল্পে নতুন মান নির্ধারণ করে। টেকনোর এই অর্জন ইন্টিজিলেন্টস পণ্যের ইকোসিস্টেম তৈরিতে ব্র্যান্ডটির সাফল্যের প্রমাণ। এই ইনোভেশনগুলো বিশ্বের প্রধান বাজারগুলোয় এআই এবং উদীয়মান প্রযুক্তির গ্রহণযোগ্যতা দ্রুততর করতে সাহায্য করছে, যাতে ভোক্তারা ডিজিটাল বিপ্লব থেকে উপকৃত হতে পারেন। এবার মর্যাদাপূর্ণ “এআই- পাওয়ার্ড ফোল্ডেবল ফোন ইনোভেশন অ্যাওয়ার্ড” জিতেছে টেকনোর PHANTOM V Fold2 5G। স্লিক ডিজাইন এবং শক্তিশালী এআই ক্ষমতাসম্পন্ন মডেলটি অসাধারণ এক ইনোভেশন। এর আল্ট্রা-থিন ডিজাইন, ৭.৮৫ ইঞ্চির ২কে অ্যামোলেড ডিসপ্লে এবং ৬.৪২ ইঞ্চির কার্ভড অ্যামোলেড আউটার স্ক্রিন গ্রাহকদের অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দিবে। এছাড়াও এই ফোনে রয়েছে টেকনোর নিজস্ব এলা এআই অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবে রিয়েল-টাইম ট্রান্সলেশন, ইন্টেলিজেন্ট রাইটিং, সহ অনেক প্রোডাকটিভিটি টুলস। এছাড়া টেকনোর Pocket Go পোর্টেবল গেমিংয়ে যুক্ত করেছে নতুন মাত্রা। ডিভাইসটি ‘‘আল্ট্রা-পোর্টেবল এআর পিসি গেমিং ইনোভেশন ডিজাইন অ্যাওয়ার্ড” জিতেছে, যা অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং হ্যান্ডহেল্ড গেমিংয়ের সমন্বয়ে একীভূত। এই ডিভাইসটির মাধ্যমে গেমিং ইনোভেশন ও এআর প্রযুক্তিকে একত্রিত করে টেকনো একটি বহুমুখী ও সহজে বহনযোগ্য ডিভাইসের অভিজ্ঞতা দিচ্ছে। ফলে ডিভাইস দুটি যে ডিজিটাল বিপ্লবে টেকনোর ধারাবাহিকতা ও প্রতিশ্রুতির প্রতিচ্ছবি তা আর বলার অপেক্ষা রাখে না।

ট্যাগস :

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো সিইএস অ্যাওয়ার্ডে টেকনোর জয়জয়কার

আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫