ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

বিদেশিরাই আমাদের কাছে আসেন: ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

‘বিএনপি যায় বিদেশিদের কাছে’- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরাই আমাদের কাছে আসে। তারা জানতে চায় দেশ কেমন চলছে।’

রোববার (১৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘আমরাও ভিসানীতি তৈরি করবো’ এমন বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এটার কী জবাব দেব? আপনারাও ভিসানীতি করেন, দেখি। মূলকথা হচ্ছে, জাতি চরম বিপদে আছে, এর থেকে উদ্ধার করতে হবে।’

তিনি বললেন, ‘মানুষকে আর বোকা বানানো যাবে না। রাখাল ছেলে আর বাঘের গল্প মনে পড়ে আপনাদের? মানুষ রাজপথে দাঁড়িয়ে গেছে। ফায়সালা রাজপথে হবে। কারণ, তাদের (আওয়ামী লীগের) অধীনে সুষ্ঠু নির্বাচন হয়- এটা কেউ বিশ্বাস করে না।’

বিএনপি কাউকে অবমূল্যায়ন করে না দাবি করে ফখরুল বলেন, ‘তাজউদ্দীন আহমদ, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাউকেই আওয়ামী লীগ স্মরণ করে না। আমি বলেছি বেগম খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা। এই কথা বলার পর আমার উপর ঝড় উঠল। বেগম খালেদা জিয়া যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে মুক্তিযোদ্ধা কে?’

বিদেশিরাই আমাদের কাছে আসেন: ফখরুল

আপডেট সময় : ০৪:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩