ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বিএনপি কোথা থেকে কোথায় ঘুরে দাঁড়িয়েছিলেন, আর কোথায় ঘুরবেন:প্রশ্ন কাদেরের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বিএনপি কবে ঘুরে দাঁড়াবে এমন প্রশ্ন দলের নেতাদের কাছে রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কারাগার থেকে বেরিয়ে এসে একই সাজানো নাটকের পুনরাবৃত্তি শুরু করেছেন। এখন তারা নাকি আবার ঘুরে দাঁড়াবেন। তাহলে প্রশ্ন হল, কোথা থেকে কোথায় ঘুরে দাঁড়িয়েছিলেন, আবার কোথা থেকে কোথায় ঘুরবেন? সেটা আমাদের জানা নেই।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্নগুলো তুলে ধরেন।

কাদের বলেন, আগেও তাদের (বিএনপি) ঘুরে দাঁড়ানোর বক্তব্য শুনেছি। কিন্তু কোন বছর ঘুরে দাঁড়াবেন? এ বছর, নাকি আগামী বছর? এই ডিসেম্বরে নাকি আগামী অক্টোবরে? আবার কবে ঘুরে দাঁড়াবেন? আসলে বিএনপি নেতারা বারবার এসব কথা বলে জনগণের কাছে নিজেদেরই খাটো করছেন।

বিএনপির চেয়ে বড় উগ্রবাদী দল আর নেই মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমান ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মূলহোতা ছিলেন। ২১শে আগস্ট বিএনপি পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। অথচ যাদের হাতে রক্তের দাগ, তারা হত্যার রাজনীতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করে। ওই হামলার ঘটনায় তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল।

দেশে আন্দোলনের কোনো বস্তুনিষ্ঠ শর্ত নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তারা দায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ান। বিএনপি মনে করেছিল, নির্বাচন প্রতিহত করতে পারবে। কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারা বলেছিল, নির্বাচনের পর আমরা সরকার গঠন করতে পারবো না। তারা আরও বলেছিলেন, সরকার গঠন করতে পারলেও কয়েক দিনের বেশি টিকবে না। তাদের এসব বক্তব্যের বাস্তবতা কতটুকু? আসলে হতাশা থেকে বিএনপি নেতারা এখন অনেক কিছুই বলছেন।

বিএনপি কোথা থেকে কোথায় ঘুরে দাঁড়িয়েছিলেন, আর কোথায় ঘুরবেন:প্রশ্ন কাদেরের

আপডেট সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪