ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বিএনপি আক্রমণ করতে আসলে চুপচাপ বসে থাকবো না: কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গায়ে পড়ে বিএনপি যদি আমাদের ওপর আক্রমণ করতে আসে, তখন তো আমরা চুপচাপ বসে থাকবো না।’ বিএনপির নাশকতার জবাব দেওয়া হবে এমন মনোভাব নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘তখন কি আমাদের কর্মীরা শান্ত থাকবে?’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরা বসে থাকবে না। অবশ্যই পাল্টা আক্রমণ হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাবো না। এখন পর্যন্ত আমরা এটা করিনি, করবোও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি, তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা উসকানি দেবো কেন? তার কোনো প্রয়োজন নেই আমাদের। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারবো। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনও এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

বিএনপি আক্রমণ করতে আসলে চুপচাপ বসে থাকবো না: কাদের

আপডেট সময় : ০৩:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩