সংবাদ শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আটক
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করা হয়।
এদিন দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ঢাকা উত্তর (জোন-২) বিএনপি। এ সময় মিছিল থেকে বিএনপি নেতা মঈন খানকে আটক করে পুলিশ।
উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।


























