ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক

বিএনপির মুখে সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ঘোড়াও ডিম পাড়বে:ওবায়দুল কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের হত্যাকারী বিএনপির মুখে সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ঘোড়াও ডিম পাড়বে।

রোববার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে বিএনপি বিদেশীদের কাছে করুণা ভিক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে আজ সুষ্ঠু নির্বাচনের কথা, যা শুনে ঘোড়াও ডিম পাড়ে।

তিনি বলেন, বিএনপি বরাবরই হত্যা-ষড়যন্ত্র ও রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবির অন্তরালে বিএনপি পুনরায় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। জনগণের রায় ছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগ কখনোই স্বীকার করেনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও রাজনীতির গতিপথ কোনো বিদেশী শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না; একইভাবে কোনো দেশবিরোধী শক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের হুমকির মুখে কোনো বিচ্যুতি ঘটবে না।

বিএনপির মুখে সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ঘোড়াও ডিম পাড়বে:ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩