ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

বিএনপির ভাষায় টিআইবিও কথা বলে, তারা বিএনপির দালাল:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

টিআইবি বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি যে ভাষায় কথা বলে টিআইবিও সেই ভাষায় কথা বলে। তাদের প্রতিটি কথাই একতরফা, তারা বিএনপির ওকালতি করে।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাস থেকে বুঝতে পেরেছি টিআইবি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তারা সব সময় বিএনপির পক্ষে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা গবেষণা নিয়ে কাজ করে। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাই না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই ধরনের মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী দেখেছে দেশবাসী।’

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪১টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি বলে দাবি করে টিআইবি। ধানমন্ডির মাইডাস কেন্দ্রে সংগঠনটি ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদনে বলেছে, গত ৭ জানুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করে, কিন্তু অধিকাংশ আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

বিএনপির ভাষায় টিআইবিও কথা বলে, তারা বিএনপির দালাল:কাদের

আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪