ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

বারিতে নাবিধ্বসা রোগ প্রতিরোধী আলুর গবেষণা মাঠ পরিদর্শনে কৃষি সচিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগের ৩জ-জিন লেট ব্লাইট প্রতিরোধী আলুর কনফাইন্ড ফিল্ড ট্রায়াল সাইট পরিদর্শন করেছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বৃহস্পতিবার বারির ফিল্ড ট্রায়াল সাইট পরিদর্শন করেন তিনি।

এসময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অধিশাখার যুগ্মসচিব ড. সাবিনা ইয়াসমিন। বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এবং বারির সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

লেট ব্লাইট রোগের বিরুদ্ধে ৩জ-জিন আলুর রোগ প্রতিরোধী কার্যকারিতা দেখে সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। নাবিধ্বসা রোগ বিশ্বব্যাপী আলুর প্রধান রোগ। ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত “ফিড দ্য ফিউচার গ্রোবাল বায়োটেক পটেটো পার্টনারশিপ” প্রকল্পের সহায়তায় মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধায়নে ফিল্ড ট্রায়ালটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশের ক্ষুদ্র কৃষকদের জন্য নাবিধ্বসা রোগ প্রতিরোধী আলুর জাত উদ্ভাবন করা।

বারিতে নাবিধ্বসা রোগ প্রতিরোধী আলুর গবেষণা মাঠ পরিদর্শনে কৃষি সচিব

আপডেট সময় : ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪