ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বাগেরহাট-৪ আসনে ৭ প্রার্থীর ৫ জনেরই নেই তেমন প্রচার-প্রচারণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৪০৭ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে প্রার্থী ৭ জন থাকলেও ৫ জনের নেই তেমন প্রচার-প্রচারণা। এ আসনে এবার প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য।

অপরদিকে দলের মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা মো:জামিল হোসেন। এই দুই প্রার্থীর প্রচার-প্রচারনায় চাঙা রয়েছে নির্বাচনী ভোটের মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে নিজেদের জন্য ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া অপর পাঁচ প্রার্থীরা তারা ভোটের মাঠে নামে মাত্র প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি (লাঙ্গল) প্রতীক নিয়ে, তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), এনপিপির লোকমান হোসেন (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বদরুজ্জামান (ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় থাকলেও এখনো প্রচারে সরব হতে পারেননি তারা।

তবে ভোটারদের দাবি উল্লেখিত ৫ প্রার্থীর নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চোখে পড়ার মত না থাকলেও মুল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ও স্বতন্ত্র প্রার্থী মো: জামিল হোসেনের (ঈগল) প্রতীকের সাথে।

বাগেরহাট-৪ আসনে ৭ প্রার্থীর ৫ জনেরই নেই তেমন প্রচার-প্রচারণা

আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩