ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

বাগেরহাট-৩ আসনে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৩৫৯ বার পঠিত

মোংলা প্রতিনিধি :
বাগেরহাট-৩ আসনে (রামপাল-মোংলা) প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আজ দুপুর ১টায় মোংলা উপজেলা ও রামপাল নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার বাদে ব্যালট বাক্স, কলম, কালিসহ প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হয়।

মোংলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, এদিন এ আসনের ৯৬টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরাঞ্জামাদি বুঝে নেন। এখানে ৯৬টি কেন্দ্রই ঝুকিপূর্ণ/গুরুত্বপূর্ণ চিহ্নিত করে নৌ সেনা, পুলিস, র‌্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই আসনের দুই উপজেলায় চারজন করে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রকমের প্রস্তুতি গ্রহন করেছেন স্থানীয় প্রশাসন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশসহ নৌ সেনা, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা সতর্ক থাকবেন। নির্বাচনে কোন ধরণের অপ্রীতিকর বা বিশৃঙ্খলা ঘটনা এড়াতে নিশ্চদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোংলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে আছে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন। এখানে ভোটার আছেন দুই লাখ ৫৪ হাজার ৮৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ১৭৭ এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ৭১৮ জন। আসনটিতে এবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী।

বাগেরহাট-৩ আসনে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট সময় : ০৯:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪