ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাট-২ আসনের নৌকা প্রার্থীর গণসংযোগ ও পথসভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি সোমবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বাগেরহাটের যাত্রাপুর বাজার কাছারিবাড়ি মাঠে এক নির্বাচনী পথসভা করেছেন।

শেখ তন্ময় বলেন, দেশবাসীর সমর্থন ছাড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শুধুমাত্র বিদেশী শক্তির ভরসায় কেউ রাজনীতি করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।

বিএনপি ও তার স্বাধীনতাবিরোধী বন্ধুরা গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থানের নামে দেশবাসীর সাথে প্রহসন করছে। ক্ষমতায় যাওয়ার ইচ্ছা ছাড়া তাদের কোন রাজনৈতিক লক্ষ্য নাই। আদর্শ নাই। এমন কি দল পরিচালনার জন্য তাদের কোন যোগ্য নেতা নাই।

তিনি আরো বলেন, ভোর বেলায় গলির মোড়ে ব্যানার লাগিয়ে মিছিলের ছবি তুলে লন্ডনে মেইল করা আর রাস্তায় নেমে রাজনৈতিক লক্ষ্য নিয়ে আন্দোলন করা এক জিনিস না। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন বলে তবু তারা এটুকু পারছে। তিনি প্রশ্ন করে বলেন, না হলে তারা কোথায় যেতো? তিনি ইউটিউব ফেসবুকে বিএনপি জামায়াতের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হবার জন্য এলাকাবাসীকে সতর্ক করেন।
শেখ তন্ময় উপস্থিত জনসাধারণের প্রতি ৭ জানুয়ারির নির্বাচনে সবাইকে নিয়ে স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে বলেন, যারা ‘ভোট হয় না’ বা ‘ভোট দিতে পারি না’ বলবে তাদের সাথে করে নিয়ে আসবেন। তারা তাদের ইচ্ছা মতো ভোট দিবে। আপনারা যারা নৌকার কর্মী সমর্থক তারা নৌকায় ভোট দিবেন।

এসময় গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু, বারুইপাড়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, দুই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শেখ তন্ময় পার্শ্ববর্তি বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজার ও কোধলা এলাকায় গণসংযোগ করেন।
এর আগে সোমবার সকালে তিনি কাড়াপাড়া ইউনিয়নে পাটরপাড়াসহ কয়েকটি এলাকায় এবং রোববার রাতে বাগেরহাট মারিয়াপল্লীর খ্রীস্টান সম্প্রদায়ের সাথে গণসংযোগ করেন।

বাগেরহাট-২ আসনের নৌকা প্রার্থীর গণসংযোগ ও পথসভা

আপডেট সময় : ০৯:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩