ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২৭৩ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ:
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) নামে কলেজের এক করনিক নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছে।

আজ সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি লোকাল বাস যাত্রীবাহী ইজিবাইক ও কয়েকজন পথচারীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করনিক ও খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে সে মারা যায়। তার মরদেহ এখন মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় অপর আহত ব্যক্তিরা হচ্ছেন- রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ এখনও অভিযোগ দায়ের করেনি।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

আপডেট সময় : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪