ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

বাগেরহাটে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের স্মরণে সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২২৫ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এক্স স্টুডেন্ট ফোরাম অব বাগেরহাট আমলাপাড়া সেকেন্ডারি স্কুলের আয়োজনে বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন স্মরণে ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্কুলটির দুই শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ফোরামের সভাপতি ফারুকুজ্জাম বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাক্তন প্রয়াত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন সম্পর্কে স্মৃতিচারণ করেন। তার কর্মময় জীবনের ওপর ভিত্তি করে একটি ভিডিও ডকুমেন্ট্রি প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ মোস্তাফিজুল হক, মোঃ আকরাম হোসেন, এ্যাডভোকেট মুজিবুল হক, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জেবা আইরিন, প্রাক্তন শিক্ষার্থী আবুল বাশার, শফিক সোহাগ, খন্দকার আসিফ উদ্দিন রাখী, মনোয়ার হোসেন টগর, হুমায়ুন কবীর সরদার সেলিম আহমেদ, সংগঠনের সমন্বয়ক কল্লোল সরকার, সাধারণ সম্পাদক মোঃ সাকির হোসেন, শফিক নেওয়াজ রেজা, শওকত আলী বাবু, মোঃ কামরুজ্জামান, মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুযশ মন্ডল ।

পরে শ্রেষ্ঠ পদক প্রাপ্ত প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাগেরহাটে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের স্মরণে সভা

আপডেট সময় : ০৭:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪