ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

বাগেরহাটে ভেজাল ঔষধ তৈরি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২৫৮ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অনুমোদন ছাড়া গবাদি পশুর ঔষধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জের রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক, বাগেরহাটের মেহেদী হাসান এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।

জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অনুমোদন ছাড়া গবাদি পশুর ঔষধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। উক্ত প্রতিষ্ঠান টি সাময়িক বন্ধ করা হয় এবং অনুমোদনহীন ঔষধ ও ঔষধ তৈরির উপকরণ স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

বাগেরহাটে ভেজাল ঔষধ তৈরি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩