ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বাগেরহাটে অবসরপ্রাপ্ত ২১ শিক্ষকের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৩১৭ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২১ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার চিংড়াখালী ক্লাষ্টারের ১৯টি বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে ১৪৪নং গাজী আজিজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসব শিক্ষকরা ২০১১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে অবসরে গিয়েছিলেন।

ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও সহকারী শিক্ষা অফিসার মো. রায়হান হোসেন এবং সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ্র মণ্ডল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক সমীর কুমার চক্রবর্তী, মিরাজুর রহমান টিটু, জাহাঙ্গীর আলী মোল্লা, সরোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোসাম্মাৎ তাসলিমা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক হাওলাদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা। একইসাথে সংশ্লিষ্ট ক্লাষ্টারের বিদায়ী সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল ও নবনিযুক্ত সহকারী শিক্ষা অফিসার মোহাম্মাদ রায়হান হোসেনকে ক্রেস্ট দিয়ে বরণ করেন শিক্ষকরা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল চন্দ্র শীল।
বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জ্ঞানের আলো দানকারীদের বিদায় জানাতে বিলম্ব হলেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারাটা আজ সার্থক হয়েছে। সম্মানিত এ শিক্ষকদের কল্যাণে বিদ্যালয়ে পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এই মহান শিক্ষকদের বিদায় জানিয়ে তাদের কর্মকেই ধরে রাখার চেষ্টা করছি।

অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত ২১ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট ও মানপত্র দিয়ে অভিনন্দন জানানো হয়।

বাগেরহাটে অবসরপ্রাপ্ত ২১ শিক্ষকের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪