ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়া সরকারের সহায়তায় কাজ পেলেন ৮৪কর্মী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২৮৫ বার পঠিত

হাবিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় বৈধ পথে গিয়ে বেকার থাকা ৮৪ বাংলাদেশি কর্মী কাজ পেলেন। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও দেশটির সরকারের সহায়তায় কাজ পেয়েছেন এই কর্মীরা।
গত ২৮ ডিসেম্বর রিক্রুটিং এজেন্সি গ্রীণল্যান্ড ওভারসীজের মাধ্যমে মালয়েশিয়ার ইলোমিনাস ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যান। মালয়েশিয়ায় যাওয়ার পর প্রথমে সেরিকামবাগান এলাকায় একমাস তাদের রাখা হয়। পরে তাদের ২০ দিন রাখা হয় কুয়ালালামপুর কেপং এলাকায়। কেপং থেকে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় পেনাংএ। সেখানে রাখা হয় ২ মাস। এরপর নিয়ে আসা হয় সুবাং যায়াতে। এখানে রাখা হয় ১২ দিন। কিন্তু এ সময়ের মধ্যে ইলোমিনাস কোম্পানির মালিক তাদের কাজ দিতে ব্যর্থ হয়।

এমন পরিস্থিতিতে ৮৪ কর্মী খুব অসহায় ভাবে দিনযাপন করছিলেন। এরই মধ্যে কর্মীরা বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করলে বাংলাদেশ হাইকমিশন তাদের চাকরি খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি নিয়োগকর্তার কাছ থেকে প্রত্যেককে ১৫০০ রিঙ্গিত করে নগদ দেয়ার ব্যবস্থা করেন।

এরপর বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্ট এবং কর্মীদের নিয়োগকর্তার সাথে আলোচনাপূর্বক তাদের পোর্ট ক্লাংস্থ আইয়ামাস ফুড প্রসেসিং কোম্পানিতে নতুন নিয়োগকর্তার অধীনে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়।

হাইকমিশন ও মালয়েশিয়া সরকারের সহায়তায় নতুন কাজ পেয়ে কর্মীরা খুশি। নতুন কাজ পাওয়া আকাশ নামের একজন বাংলাদেশি কর্মী, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রচেষ্টায় কাজ পাওয়ায় প্রশংসা করেন ওই শ্রমিক।

এদিকে ২৫ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার ১ম সচিব সুমন চন্দ্র দাশ নতুন কাজে যোগ দেয়া ৮৪ কর্মীর সরেজমিনে গিয়ে খোঁজ নিয়েছেন।

সুমন চন্দ্র দাশ জানান, পোর্ট ক্লাংস্থ আইয়ামাস ফুড প্রসেসিং কোম্পানিতে নতুন নিয়োগকর্তার অধীনে কর্মীরা কাজ করছেন। তাদের কাজের পরিবেশও ভালো এবং কর্মীরা সেখানে আনন্দচিত্তে কাজ করছেন।

বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়া সরকারের সহায়তায় কাজ পেলেন ৮৪কর্মী

আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩