ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা! Logo নাচ ছেড়ে এবার কুংফুতে মাতলো রোবট Logo সরকারি সংস্থার ধীরগতির কাজ বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল Logo বগুড়া জার্নালিস্ট ফোরামের মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক Logo সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি Logo জয়ের কৃতিত্ব যার নামে দিলেন থালাপতি বিজয় Logo র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি Logo বিতর্কের মধ্যেও বিজেপির রেকর্ড জয়, পেছনে কী কারণ Logo ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে এলো গিগাবাইটের নতুন এআই ল্যাপটপ ‘এ১৬’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৪৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক।। শুক্রবার।। ০৪.০৭.২৫

বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এবার বাংলাদেশে নিয়ে এসেছে তাদের নতুন প্রজন্মের এআই সমৃদ্ধ গেমিং ল্যাপটপ ‘গিগাবাইট এ১৬’। গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং মাল্টিটাস্কিং-প্রেমীদের জন্য তৈরি এই ল্যাপটপটি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বুধবার (২৫ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য ডিলার মিট অনুষ্ঠানে নতুন এই ল্যাপটপ উন্মোচন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নবনির্বাচিত সভাপতি ও স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন, এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। ‌

অনুষ্ঠানে জানানো হয়, গিগাবাইটের এই নতুন এআই গেমিং ল্যাপটপ ‘এ১৬’-এ ব্যবহার করা হয়েছে ১৩তম প্রজন্মের শক্তিশালী ইন্টেল কোরআইসেভেন-১৩৬২০হার্জের( Intel Core i7-13620H) প্রসেসর, যা হেভি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ঠ। গ্রাফিক্স ইউনিট হিসেবে রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৫০ জিপিইউ (NVIDIA GeForce RTX 4050 GPU), যা রে-ট্রেসিং এবং এআই প্রযুক্তি সমর্থন করে—ফলে গেমিং এক্সপেরিয়েন্স হয়ে উঠবে আরও বেশি রিয়েলিস্টিক ও ইমারসিভ। ল্যাপটপটিতে ১৬জিবি ডিডিআরফাইভ র‌্যাম এবং জেনারেশন৪ ১টেরাবাইট এসএসডি ব্যবহার করা হয়েছে, যা অতি দ্রুত বুট টাইম ও ফাইল ট্রান্সফারের নিশ্চয়তা দেয়। এতে প্রি-ইনস্টল করা আছে উইন্ডো ১১ অপারেটিং সিস্টেম এবং গিগাবাইটের নিজস্ব সফটওয়্যার ইন্টিগ্রেশন, যা ব্যবহারকারীর জন্য সিস্টেমকে আরও স্মার্ট ও রেসপন্সিভ করে তোলে।

গিগাবাইটের পক্ষ থেকে জানানো হয়, এ১৬ সিরিজে এআই-ভিত্তিক ফিচারগুলো ব্যবহারকারীর কাজের ধরণ অনুযায়ী পারফরম্যান্স অপটিমাইজ করতে সক্ষম। বিশেষ করে গেমিং, ভিডিও এডিটিং কিংবা লাইভ স্ট্রিমিংয়ের মতো ক্ষেত্রে এটি দারুণ সাপোর্ট দিয়ে থাকে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘যারা একটি শক্তিশালী, বহুমুখী এবং প্রিমিয়াম মানের ল্যাপটপ খুঁজছেন-‘গিগাবাইট এ১৬’ হতে পারে তাদের জন্য সেরা পছন্দ। গেমিং, গ্রাফিক ডিজাইন কিংবা ভিডিও এডিটিং—সব কাজেই এটির পারফরম্যান্স নির্ভরযোগ্য।’

ট্যাগস :

বাংলাদেশে এলো গিগাবাইটের নতুন এআই ল্যাপটপ ‘এ১৬’

আপডেট সময় : ০৫:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫