ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

বাংলাদেশের বাজারে সিটিজেন ব্রান্ডের পস, বারকোড ও লেভেল প্রিন্টার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩৮৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁও এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটিজেন ব্রান্ডের ২টি মডেলের প্রিন্টার উন্মোচন করা হয়। মডেলগুলো হচ্ছে সিটিজেন সিটি-ডি১৫০ এবং সিটিজেন সিএলই-৩২১।
সিটিজেন সিটি-ডি১৫০ (Citizen CT-D150) মডেলটি একটি কমপ্যাক্ট ও উচ্চ-দক্ষতার থারমাল পস প্রিন্টার, যা রিটেইল, রেস্টুরেন্ট এবং POS ব্যবস্থার জন্য আদর্শ। এটি প্রতি সেকেন্ডে ২৫০ মিমি পর্যন্ত দ্রুত প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই রেজুল্যুশনে স্পষ্ট ও প্রফেশনাল মানের রিসিট প্রিন্ট করে। সহজ ড্রপ-ইন, পেপার লোডিং, USB ও সিরিয়াল সংযোগ সুবিধা এবং স্টাইলিশ ডিজাইনের কারণে এটি যেকোনো ব্যবসায়িক পরিবেশে ব্যবহারযোগ্য এবং সহজ সমাধান হিসেবে কাজ করে। এতে বিল্ট-ইন অটো-কাটার রয়েছে, ফলে ম্যানুয়ালি কাটতে হয়না এবং এতে কাজের গতি বাড়ে। এতে একটি পাওয়ার সেভিং মোড রয়েছে যা এর দীর্ঘস্থায়ী প্রিন্টিং ক্ষমতা বজায় রাখবে। প্রিন্টারটি উইন্ডোজ, লিনাক্স এবং এন্ড্রয়েড সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা এটিকে আরও বহুমুখী করে তুলেছে। প্রিন্টারটির সামনে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে যা প্রিন্টারের বর্তমান অবস্থা যেমন পেপার শেষ, ত্রুটি, প্রস্তুত ইত্যাদি স্পষ্টভাবে দেখায়। এই প্রিন্টারটি অত্যন্ত কম শব্দে কাজ করে, যা হসপিটালিটি বা কাস্টমার সেবা প্রদান সংক্রান্ত পরিবেশের জন্য উপযুক্ত।

সিটিজেন সিএলই৩২১ (Citizen CLE321) একটি কমপ্যাক্ট, উচ্চ-দক্ষতা সম্পন্ন বারকোড লেবেল প্রিন্টার, যা ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, লজিস্টিক প্রতিষ্ঠান এবং ব্রান্ড শপে ব্যবহারের জন্য উপযুক্তভাবে ডিজাইন করা হয়েছে। এটি প্রতি সেকেন্ডে ৮ ইঞ্চি (২০০ মিমি/সেকেন্ড) পর্যন্ত দ্রুত গতিতে প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই পর্যন্ত উচ্চ রেজুলেশন আউটপুট সরবরাহ করে। এই প্রিন্টারটিতে বিভিন্ন ধরনের মিডিয়া সমর্থন করে, যেমন রোল বা ফ্যানফোল্ড মিডিয়া, পাশাপাশি ডাই-কাট, কন্টিনিউয়াস, পারফোরেটেড লেবেল, ট্যাগ এবং টিকিট। সিটিজেন কোম্পানি প্রিন্টারটিকে চিরন্তন এলিগেন্স বজায় রেখে এমনভাবে ডিজাইন করেছে যেন এটি এ ফোর কাগজের চেয়েও কম জায়গা নেয়। এই বহুমুখী লেবেল প্রিন্টারটিতে একাধিক ভাষা সাপোর্ট করে, যেমন ডাটাম্যাক্স ডিএমএক্স, জেব্রা জেডপিএল২, এলট্রন ইপিএল২ এবং ক্রস ইমুলেশন অটো সুইচিং প্রযুক্তি তাই এটি বিভিন্ন বিদ্যমান সিস্টেমের সঙ্গে সহজেই সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, সিটিজেন পন্য ব্যবস্থাপক আবু সোলায়মান পলাশ এবং হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল। অন্যদিকে, সিটিজেন সিস্টেমস জাপান কো. লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্টার সেলস বিভাগের প্রতিনিধি ইয়োহেই কোয়ামা এবং টেকনিক্যাল সাপোর্ট সেকশন এর প্রতিনিধি সাতোরু হিগুয়েছি।
জাপানি ব্রান্ড সিটিজেন এর এই যাত্রা স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পরিবেশিত পন্য তালিকাকে সমৃদ্ধ করবে এবং ইউজারগণ শ্রেয়তর সেবা পাবেন, এমটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।

ট্যাগস :

বাংলাদেশের বাজারে সিটিজেন ব্রান্ডের পস, বারকোড ও লেভেল প্রিন্টার

আপডেট সময় : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫