ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

বশেমুরকৃবিতে শিক্ষক সমিতি-২০২৪ নির্বাচন:সভাপতি ড. মো. অহিদুজ্জামান সাধারণ সম্পাদক ড. দেবাশিস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৮৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষক সমিতি-২০২৪ এর নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল শিক্ষকদের পূর্ণ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। এ কমিটি ২০২৪ সালের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ পরিচালনা করবেন। সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোপ্রসেসিং বিভাগের প্রফেসর ড. মো. অহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এগ্রিবিজনেস বিভাগের প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য। শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন ২৮ ডিসেম্বর ২৩ নির্বাচন অনুষ্ঠান এবং ২৬ ডিসেম্বর ২৩ প্রার্থীতা জমা ও প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করেন।

নির্বাচনে অন্য কোন প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্রফেসর ড. অহিদুজ্জামান ও প্রফেসর ড. দেবাশীষ চন্দ্র আচার্য্যরে নেতৃত্বাধীন পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন। শিক্ষক সমিতির অন্যান্য পদে নির্বাচিতগণ হলেন সহ-সভাপতি পদে কৃষিতত্ত্ব¡ বিভাগের প্রফেসর ড. মো. আ. মান্নান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ পদে জেনেটিক্স এন্ড ফিস ব্রিডিং বিভাগের ড. মুহাম্মদ আবদুস ছালাম, যুগ্ম সম্পাদক পদে গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম ও অ্যানিম্যাল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগের ড. এস. এ. মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক পদে অ্যানাটমী এন্ড হিস্টোলজী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহ্ আলম, দফতর সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজী বিভাগের ড. মো. নূরে আলম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জেনেটিক্স এন্ড ফিশ ব্রিডিং বিভাগের ড. সবুজ কান্তি মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যানিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের মো. রাশিদুল ইসলাম, গবেষণা সম্পাদক পদে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহি-উদ-দীন, এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফিশারিজ বায়োলজী এন্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. শাখাওয়াত হোসেন, গাইনিকোলজি, অবস্ট্রেটি এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের ড. মো. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের ড. মোহাম্মদ জিয়াউল হক, পরিসংখ্যান বিভাগের কেয়া রানী দাস ও কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের ড. সত্যেন মন্ডল।

নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গতকাল দায়িত্বভার গ্রহণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বশেমুরকৃবিতে শিক্ষক সমিতি-২০২৪ নির্বাচন:সভাপতি ড. মো. অহিদুজ্জামান সাধারণ সম্পাদক ড. দেবাশিস

আপডেট সময় : ১০:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪