বলাৎকারের অভিযোগে মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৭:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৮ বার পঠিত

মোংলা প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় একটি মাদ্রাসা ও হেফজখানার দুটি শিশুকে বলাৎকারের অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সকালে মোংলা থানায় ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সালাম। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে। থানার ওসি কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসা ও হেফজখানার দুটি শিশুকে বলাৎকার করে। এ ঘটনায় বলাৎকারের শিকার একটি শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে গতকাল সকালে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।
আউয়াল সরদারের সংশ্লিষ্ট এলাকা সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, আগে পরে এরকম অপকর্ম করেছে সে। বলৎকারের ঘটনা সত্য। তার বিচার হওয়া উচিত।














