ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বর্তমানে দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে: প্রযুক্তি প্রতিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের কর্মক্ষম তরুণদের ক্ষমতা বেশি। বর্তমানে দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে।

বুধবার (২৪ মে) দুপুরে সিংড়া উপজেলা হলে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি তরুণ-তরুণীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে তারা দেশে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে এবং ঘরে বসে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। দেশের অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘সিংড়ার ৮৫ হাজার ছেলে-মেয়েকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে আমাদের শেখ কামাল আইটি পার্ক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ২০,০০০ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দেবে।’

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও পরামর্শদাতা ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর নাজনীন নাহার, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার মো. সুপার মোঃ সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন প্রমুখ।

বর্তমানে দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে: প্রযুক্তি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩