ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বদলগাছীতে ৬ কেজি গাঁজা ও ৩০লিটার চোলাই মদসহ ২ নারী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৫৬২ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর বদলগাছী থানার কোলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোছাঃ বিজলী আক্তার (২৪) এবং আধাইপুরের সেনপাড়া গ্রাম থেকে ৩০লিটার চোলাই মদসহ পূর্নিমা রানী(৪০)নামে ২জন মহিলাকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। শুক্রবার রাতে কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামের মৃত আক্কেল হাজীর ছেলে আবুল কালাম আজাদ এর দোতলা পাকা বাড়ী এবং আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মোছাঃ বিজলী আক্তার নওগাঁ জেলার পত্নীতলা থানার কাদিয়াল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং বদলগাছী থানার মাসিমপুর গ্রামের মৃত আফসার আলী ছেলে তানজীদ হোসেন বিজয় এর স্ত্রী। তারা কিছুদিন যাবত আবুল কালাম আজাদের বাড়ি ভাড়া নেয়। ভাড়া বাড়ি থেকে মাদকের ব্যবসা চালাচ্ছিল বলে জানা যায়।

অপরজন পূর্নিমা রানী(৪০) আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের শ্রী মধুলালের স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, নওগাঁ জয়ব্রত পাল দুপুর ১: টায় প্রেস ব্রিফিংয়ে জানান, তানজীদ হোসেন ওরফে বিজয় (২৫) নামে এক মাদক ব্যবসায়ী তার ভাড়া বাড়ীতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা রেখেছে এমন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সেখানে অভিযান চালান। অভিযানকালে পলিথিনে মোড়ানো ০১ (এক) কেজি করে ৬টি প্যাকেটে মোট ০৬ (ছয়) কেজি গাঁজাসহ মোছাঃ বিজলী আক্তারকে আটক করা হয়। এসময় ধৃত আসামীর স্বামী তানজীদ হোসেন ওরফে বিজয় পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা করা হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অপর দিকে দুপুর ৩:৩০ মিনিটে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলায় মদ সহ বদলগাছী সেনপাড়া নামক স্থান থেকে পূর্নিমা রানী(৪০) নামে আরো এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।

বদলগাছীতে ৬ কেজি গাঁজা ও ৩০লিটার চোলাই মদসহ ২ নারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪