ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ফোন হ্যাক হয়েছে কিনা চেক করবেন যেভাবে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৭৮৩ বার পঠিত

তথ্য ডেস্ক:

হ্যাকাররা বিভিন্নভাবে স্মার্টফোন হ্যাক করছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে হ্যাকাররা প্রতারণা করার নতুন উপায় খুঁজে পাচ্ছে। ফোন হ্যাক করে ম্যালওয়্যার ও ভাইরাস ছড়াচ্ছে। তারপর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে। সেই তথ্য দিয়ে তারা ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

কিন্তু নিয়মিত চেক করুন আপনার ফোন হ্যাক হয়েছে কি না। এতে বড় বিপদ থেকে রক্ষা পাবেন। চলুন জেনে নিই কিভাবে চেক করবেন ফোন হ্যাক হয়েছে কিনা-

#স্মার্টফোনে একটি আপডেটেড অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার স্ক্যানার ডাউনলোড করুন। এবং যদি আগে থেকেই ডাউনলোড করা থাকে তবে সময়ে সময়ে আপডেট করুন। এই ধরনের অ্যান্টিভাইরাস ফোন থেকে ম্যালওয়্যার বা অন্যান্য বিপজ্জনক সফ্টওয়্যার সরিয়ে দেয়।

# আপনার স্মার্টফোনে চোখ রাখুন।কোনো অস্বাভাবিক কার্যকলাপ হলে সাবধান হোন। যেমন-অ্যাপগুলো নিজে থেকেই চলছে, অতিরিক্ত ব্যাটারি খরচ হচ্ছে, প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ডেটা ব্যবহার হয়ে যাচ্ছে, অডিও রেকর্ডিং, অজানা মেসেজ ইত্যাদি আসে। এই ধরনের কার্যকলাপের অন্যতম কারণ হল ফোন হ্যাকিং।

# অ্যাপ বা ভার্সন চেক করুন। আপনি যদি দেখেন ফোনে হঠাৎ কোনো অ্যাপ ডাউনলোড হয়েছে, তাহলে হতে পারে আপনার ফোনটি হ্যাক হয়েছে। ফোনে যদি এমন কোনো অ্যাপ থাকে যা আপনি ডাউনলোড করেননি, তা দেখা মাত্রই ফোন থেকে মুছে দিন।

#পুরানো এবং অপ্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করবেন না। ফোন থেকে সেগুলো সরিয়ে ফেলুন। যদি সেগুলো ব্যবহার করে থাকেন তাহলে নিয়মিত আপডেট করুন।

# মাঝে মাঝে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। আমরা খুব চিন্তা না করে এটিকে উপেক্ষা করি। কিন্তু একেবারেই করবেন না। হঠাৎ করে ফোন গরম হয়ে যাওয়া হ্যাকিং এর লক্ষণ।

ফোন হ্যাক হয়েছে কিনা চেক করবেন যেভাবে

আপডেট সময় : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩