সংবাদ শিরোনাম :
ফের হাসপাতালে খালেদা জিয়া
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
এর আগে পাঁচ মাসেরও বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫৬ দিন চিকিৎসার পর ১১ জানুয়ারি বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।
















