ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই মামলার প্রতারক গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৯৩ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শাহ আলম শাওনকে (২৭) নামে আলোচিত ফুঁ দিয়ে টাকা ছিনতাই মামলার এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রতারক চক্রের মোট ০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ  ভোরে কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহ্ আলম শাওনকে গ্রেপ্তার করা হয়।
পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তি সহায়তায় এ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী রায়না বেগম থানায় এসে গ্রেপ্তারকৃত আসামি শাহ্ আলম শাওনকে শনাক্ত করেন।
চলতি বছরের গত ১৯ মার্চ ২০২৩ দুপুর অনুমান সোয়া ১২টার সময় তারাপাশা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ এর সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি থেকে নেমে জনৈকা রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে সু-কৌশলে প্রতারনা করে সেই টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং গত ২২ মার্চ রাজনগর থানার বিশেষ অভিযানে এই ঘটনায় জড়িত ১। সালাউদ্দিন (৪৩) এবং ২। আব্দুল মুসলিম(৪২) এবং ৩। মোঃ আনোয়ার মিয়া ছদ্দনাম আয়না মিয়া (৩৪) নামে ০৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই মামলার প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩