ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৩ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :

বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মোঃ তুহিন শেখ (৩৫) নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম। গতকাল ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাহিদ গাজী খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও মোঃ তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ভোর রাত থেকে সাদা পোশাকে অবস্থান করে। এসময় দুই যুবক মাদক দ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৮:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪