প্রেমপত্রও লিখছে এআই!
- আপডেট সময় : ০৬:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২১৮ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক :
এআই-এর ছোঁয়া এখন সর্বত্র। আপনি যে কাজই করেন না কেন তা এআই এর সাহায্যে সহজ এবং দ্রুত হয়ে ওঠে। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিনে যদি কাউকে পছন্দ করে থাকেন তাহলে কোনো কিছু না ভেবেই তাকে বলে দিন। সম্ভব হলে প্রেমপত্র দিয়ে প্রেমের প্রস্তাব দিন। এআই আপনাকে সাহায্য করবে প্রেমপত্র লিখতে।
ম্যাকাফির নতুন গবেষণা প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির শিরোনাম মডার্ন লাভ। এই গবেষণার মূল উদ্দেশ্য হল আধুনিক যুগে প্রেম এবং সম্পর্কের পরিবর্তনে এআই এবং ইন্টারনেটের ভূমিকা অন্বেষণ করা। গবেষণায় ৭টি দেশের ৭,০০০ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
জরিপে দেখা গেছে, এক চতুর্থাংশেরও বেশি মানুষ ইতিমধ্যেই তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। আর সাহায্য নিয়েছেন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগল জিমিন এবং মাইক্রোসফট কো-পাইলটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের।
সমীক্ষা অনুযায়ী, মানুষ প্রেমের চিঠি লিখতে এআই ব্যবহার করছে। কিন্তু কেন এআই ব্যবহার করা হচ্ছে তা জানলে চোখ কপালে উঠবে আপনারও। ২১ শতাংশ মানুষ দাবি করেছেন যে বর্তমানে মানুষ প্রেমপত্র লেখার ক্ষেত্রে এআই-এর সাহায্য নিচ্ছেন। গবেষণায় এর কারণও উঠে এসেছে, এক শ্রেণির ধারণা এআই বর্তমানে মানুষের চেয়ে আবেগের দিক থেকে অনেক এগিয়ে।
অন্য কথায়, যারা যুগে যুগে আবেগ এবং ভালবাসায় তাদের হৃদয়ের কথা লিখেছেন, তারা এখন মনে করেন যে এআই এর চেয়ে বেশি আবেগ লিখতে পারে। তবে, ১০ শতাংশ মানুষ বলেছেন যে এআই ব্যবহার করলে তাদের কাজ দ্রুত হবে। তাই তারা প্রেমপত্র লিখতে এআই ব্যবহার করছে।


















