ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ! Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র -পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন  Logo বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন Logo ধামরাইয়ে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। Logo ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি কম জ্বালানি, রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৭৩ বার পঠিত

পরিমাপে অনিয়মের অভিযোগে রাজধানীর রমনা ফিলিং স্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। জ্বালানি কম সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ত্রুটিপূর্ণ ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিএসটিআই পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজধানীর ২২ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এর মধ্যে একটি ইউনিটে প্রতি ১০ লিটারে ৮৭০ মিলিলিটার এবং অন্যটিতে ১০০ মিলিলিটার কম ডিজেল দেওয়া হচ্ছিল।

এ ধরনের অনিয়মের মাধ্যমে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করার দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর আওতায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি অনিয়ম ধরা পড়া দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে তাৎক্ষণিকভাবে সেগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিএসটিআই জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ। অভিযানে ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলমও উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জ্বালানি বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি কম জ্বালানি, রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা

আপডেট সময় : ০৪:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬