ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু : ডিএমপি কমিশনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৩৬০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে। সত্যের সন্ধানে কাজ করে। সাংবাদিক ভাইয়েরা পুলিশকে অনেক ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ৭ জুন বুধবার দুপুরে এটিএন নিউজের ১৩ বছর পূর্তিতে ডিএমপি পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

এটিএন নিউজ এর ১৩ বছর পূর্তি উপলক্ষে এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যানসহ সকল কলা-কুশলিকে ঢাকা মেট্রোপলটন পুলিশের পক্ষ হতে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের জন্য ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পুলিশের সাথে সাংবাদিক ভাই-বোনেরাও ২৪ ঘন্টা কাজ করে থাকে। উভয়ে পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এটিএন নিউজ সেই প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে প্রচার করে যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এটিএন নিউজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। পুলিশের তরফ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা ব্যক্ত করেন তিনি।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু : ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩