সংবাদ শিরোনাম :
পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক যুবদল নেতা হাসপাতালে মারা গেছেন। ২৮ অক্টোবর শনিবার ওই সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী জানান, ওই যুবদল নেতার নাম শামীম মোল্লা।
তিনি বলেন, ‘শামীম মোল্লার বাবার নাম ইউসুফ মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। আজ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’


























