ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

পরিসংখ্যানবিদ ড. দেবী নারায়ণ রুদ্র পালের মৃত্যুতে বশেমুরকৃবি’র শোক প্রকাশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিশিষ্ট পরিসংখ্যানবিদ ড. দেবী নারায়ণ রুদ্র পাল গতকাল সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি বলেন, এই বরেণ্য বিজ্ঞানী বাংলাদেশের কৃষি উন্নয়ন ও গবেষণায় অসামান্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরে ১ জুন ১৯৭৬ সাল থেকে ৩১ আগস্ট ২০০৮ সময়কালে অত্যন্ত সুনামের সাথে পরিসংখ্যান বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পূর্বতন প্রতিষ্ঠান ইনস্টিটিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা)’য়

পরিসংখ্যান বিভাগের এডজাঙ্ক প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।
মুত্যুকালে তিনি বিদেশে কর্মরত ২ ছেলে রেখে গেছেন। এই বরেণ্য বিজ্ঞানীর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরিসংখ্যানবিদ ড. দেবী নারায়ণ রুদ্র পালের মৃত্যুতে বশেমুরকৃবি’র শোক প্রকাশ

আপডেট সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪