ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

পণ্যের দাম নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা একটা বড় চ্যালেঞ্জ:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলার ও রিজার্ভ সংকট, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ সমসাময়িক নানান বিষয় নিয়ে সরকার চ্যালেঞ্জের মুখে আছে। এগুলোকে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সমসাময়িক ইস্যু নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি। পাঁচ বছরের জন্য আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। আমরা পাঁচ বছরে কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, বছরে ২০ লাখ করে।’

তিনি আরো বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা। আমাদের ডলার সংকট, রিজার্ভ সংকট, জ্বালানি সংকট আছে। এসব সংকট নিয়ন্ত্রণ করা। এগুলোকে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গত সোমবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রণালয়গুলোকে কর্মপরিকল্পনা হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় তাদের প্ল্যান-প্রোগ্রাম করছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা কাজে বসে গেছি।’

পণ্যের দাম নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা একটা বড় চ্যালেঞ্জ:কাদের

আপডেট সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪