ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

নির্বাচিত হলে ডেমরাতে ইপিজেড-তারেক রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। সোমবার।। ০৯.০২.২৬।।

বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা-৫ আসনে তথা বন্ধ পাটকল (ডেমরা) এলাকাতে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হবে। এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে আশা প্রকাশ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, এ এলাকায় ইপিজেড স্থাপন করা গেলে অন্তত ছয় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ কর্মসংস্থানের অভাবে ভুগছে। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিতভাবে এখানে ইপিজেড গড়ে তোলা হবে, যাতে বেকারত্ব দূর করা যায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীর সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

ইপিজেড প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকারই দেশে প্রথম ইপিজেড চালু করেছিল। কীভাবে ইপিজেড স্থাপন ও পরিচালনা করতে হয়-সে বিষয়ে বিএনপির অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার ভিত্তিতেই ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে তোলা হবে।

ট্যাগস :

নির্বাচিত হলে ডেমরাতে ইপিজেড-তারেক রহমান

আপডেট সময় : ০৭:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬