ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তলব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ব্যাখ্যা তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁ-১ আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার খাদ্যমন্ত্রীকে এ চিঠি পাঠান।

চিঠিতে আগামী রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচনী তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে স্বশরীরে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করেন। এ বিষয়ে মো. খালেকুজ্জামান নামের এক ব্যক্তি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্যগ্রহণ করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাধন চন্দ্র মজুমদারকে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচারনা চালানোর সুযোগ নেই।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তলব

আপডেট সময় : ০৯:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩