নিজে নিজেই বাংলা শিখে চমকে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা
- আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
কৃত্রিম বুদ্ধিমত্তাকে শেখাতে হয়। কিন্তু কখনও কখনও কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকেই অনেক কিছু শিখে যায়। একে ইমারজেন্ট প্রোপার্টি বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এই অদ্ভুত উপায়ে নিজেই নতুন দক্ষতা অর্জন করে।
সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই বাংলা শিখে চমকে দিয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সহজেই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে পারে।
এই ঘটনার পর থেকেই নানা প্রশ্ন উঠেছে। এমনটা কিভাবে হলো। এর একটি সহজ উত্তর হল এআই ব্ল্যাক বক্স। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্ল্যাকবক্সে কিছু ডেটা ইনপুট করে যা ব্যবহারকারীর কাছে অদৃশ্য থাকে। ব্ল্যাকবক্সে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই একটি উপসংহারে চলে আসে।
এ প্রসঙ্গে গুগলের সিইও সুন্দার পিচাই নিজেই একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমরা যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছি তারা ব্ল্যাক বক্স সম্পর্কে অবগত। আমরা এখনও এর কাজ বা পদ্ধতি পুরোপুরি বুঝতে পারি নি। অবশ্যই, এই সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। কিন্তু এখানেই তো আসল মজা।’
ব্ল্যাক বক্স এক হিসাবে ভাল কিন্তু তাতেও কিছু সমস্যা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্ল্যাক বক্স থাকা মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা কমে যাওয়া। তাছাড়া এক হিসাবে ব্ল্যাক বক্স কিছুটা হুমকিস্বরূপ। কারণ এই ব্ল্যাক বক্স নিজেই সিদ্ধান্ত নেয়। এবং তারা কীভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।
এক্ষেত্রে এআই বায়াস শব্দটিকে বেশি গুরুত্ব দিতে হবে। এই সমস্যাটি আরও ভালভাবে শনাক্ত করার জন্য ব্ল্যাক বক্সগুলির সাথে আরও কাজ করা প্রয়োজন। তবেই সমাধান ও সহজ পদ্ধতির দিকে অগ্রসর হওয়া যাবে। হতে পারে আরও বড় সম্ভাবনা খুঁজে পাওয়া যাবে।



















