ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

নাটোর-২ আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৩৩৫ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ ভোরে উপজেলার ছাতনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়াগাছা চৌমহনী মোড়ে এ ঘটনা ঘটে।

সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজ জানান, ঘোড়াগাছা চৌমহনী বাজার মোড়ে শামিয়ানা দিয়ে তৈরি হয় নৌকা প্রতীকের প্রার্থীর একটি ক্যাম্প। রোবাবর দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত নৌকার কর্মীরা সেখানে নির্বাচনী কাজ করে বাড়িতে যান। ভোর পাঁচটার দিকে পথচারীরা ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। বাজারের নৈশপ্রহরী ঘটনাটি নৌকার কর্মীদের জানালে তাঁরা এসে আগুন নেভান। ততক্ষণে ক্যাম্পের চারপাশ পুড়ে যায়। আগুনে ক্যাম্পে থাকা প্লাস্টিকের কিছু চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘোড়াগাছা মহল্লা আওয়ামী লীগের সভাপতি সালামত মিজি সকাল ৯ টার দিকে বলেন, রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত ছিলেন। ভোরে ফজরের আজানের কিছু আগে দুর্বৃত্তরা আগুন দিয়ে আমাদের ক্যাম্পের চারপাশ জ্বালিয়ে দিয়েছে। শুধু ছাউনি অক্ষত আছে।
নৈশপ্রহরী মোসলেম উদ্দিন বলেন, তিনি বাজারের অন্য প্রান্তে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটে আসেন এবং পথচারীদের সঙ্গে নিয়ে আগুন নেভান। নির্বাচনী ক্যাম্পের মধ্যে নৌকার পোস্টার, কয়েকটি চেয়ার ও সাইড পর্দা পুড়ে গেছে। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আগুনের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর-২ আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

আপডেট সময় : ১০:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪