ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

নাটোরে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ১৯৩ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
রোববার (১০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মালিপাড়া বাজারে আয়োজিত নির্বাচনী কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও নাটোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও জামাল উদ্দীন মিয়াজী।

পরে সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেওয়া শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

নাটোরে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

আপডেট সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩