ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

নাটোরে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২১৯ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলার ১১টি খ্রিস্টান ধর্মপল্লীতে উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে বড়দিন। সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে জেলার সকল গির্জা ও ধর্মপল্লীগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আল্পনা করা হয়েছে গির্জা ও বাড়ির প্রাঙ্গণ। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস স্টার। এছাড়া পিঠা-পুলির আয়োজন ও কীর্তণসহ বৈঠকের আয়োজন করা হয় বিভিন্ন ক্ষুদ্র মন্ডলীতে।

বড়াইগ্রামের বনপাড়ার জেলার সবচাইতে বড় ধর্মপল্লী লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ। প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা খ্রিস্টযাগ পরিচালনা করেন। পরে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটা হয় ও কীর্তণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল প্রমুখ।

এর আগে রোববার রাতে বড়াইগ্রামের জোনাইল ও বনপাড়াসহ বিভিন্ন গির্জা পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। বড়দিন উদযাপন নিরাপদ করতে গির্জাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

লালপুর উপজেলার ডহরশৈলা জপমালার রানী মারিয়ার গির্জা, পুরাতন ঈশ্বরদী ব্যাপটিস্ট গির্জা, সালামপুর যোত্রামানাথ নেহে গির্জা ও নওদাপাড়া ক্যাথলিক গির্জা এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা কর্মসূচির মাধ্যমে উৎসব পালন করেন। এ সময় গির্জায় ধর্মীয় আচার, আনন্দ-উৎসব, ধর্মীয় সংগীত ও প্রার্থনার মধ্যদিয়ে নানা আয়োজনে আড়াই শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা সুষ্ঠুভাবে বড়দিনের উৎসব উদযাপন করেছেন।
ডহরশৈলা জপমালার রানী মারিয়ার গির্জায় নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুসহ দলীয় নেতাকর্মীরা মতবিনিময় করেন।

এছাড়া বড়াইগ্রামের বনপাড়া ক্যাথলিক চার্চ, জোনাইল ব্যাপষ্টিট মিশন, বাগাতিপাড়া স্যান্যাল পাড়ার মিশন, শহরের বড় হরিশপুর ব্যাপিষ্ট মিড মিশনসহ জেলার ছোট-বড় সকল চার্চে ঘণ্টার ধ্বনি শুনে দলে দলে গীর্জায় এসে দিনটি উদযাপন করে খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-বৃদ্ধরা।

নাটোরে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩