ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

নাটোরের লালপুর উপজেলার ব্র্যান্ডিং লোগো উন্মোচন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩৭৪ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
‘ঐতিহ্য ও সম্ভাবনায় ভরপুর, চিনি-গুড়ে সুবাসিত উষ্ণতম লালপুর’-শ্লোগান নিয়ে নাটোরের লালপুর উপজেলার ব্র্যান্ডিং লোগো উন্মোচন করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) লোগো উন্মোচন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।

ইউএনও শামীমা সুলতানা উপজেলা ব্র্যান্ডিং লোগো থিম সম্পর্কে বলেন, লোগোতে উপজেলার প্রধান অর্থকরী ফসল ‘আখ’; একমাত্র ভারি শিল্প ‘নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড’; সুবাসিত খেজুর গুড়ের উৎস ‘খেজুর গাছের রস’; ভাঙ্গা-গড়ার খেলায় জীবন-জীবিকার সাথে অতপ্রোতভাবে জড়িত ‘পদ্মা নদী’; সম্ভাবনা আর উষ্ণতম স্থানের প্রতীক ‘উদীয়মান সূর্য’ উপস্থাপিত হয়েছে। লোগোটি উপজেলার বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুন নেছা সোহা ডিজাইন করেছেন।

বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনায় তাঁর বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাজমুন নেছা সোহা লালপুর উপজেলার ব্র্যান্ডিং লোগো ডিজাইন করেছে। সে বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মৃত শরীফ উদ্দিন ও রেশমা খাতুনের মেয়ে। সে ২০১৯ সালে বিজয় ফুল চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।

নাটোরের লালপুর উপজেলার ব্র্যান্ডিং লোগো উন্মোচন

আপডেট সময় : ০৯:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩