ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

নলডাঙ্গায় রেললাইনে সংযোগ ঢালাই ভেঙ্গে যাওয়ায় আতঙ্ক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ২০২ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের অদূরে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। খবর পেয়ে পুলিশ ও রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। স্থানীয় লোকজনও ভিড় জমিয়েছেন সেখানে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের অদূরে নিশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেনসহ টেকনিশিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে টহলরত আনসার সদস্য রনি মৃধা রেললাইনে স্লিপারে একটি ভাঙা অংশ দেখতে পান। রেললাইনের সংযোগস্থলে উভয় পাশ থেকে দুই ইঞ্চি লোহা ভেঙে গেছে। এতে রেললাইনে কিছুটা গর্তের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার, ওসিসহ রেলওয়ের লোকজনকে বিষয়টি অবহিত করেন। এ দিকে রেললাইনের স্লিপার কেটে ফেলেছে দুর্বৃত্তরা এমন খবর পাওয়ার পরপরই স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান।
এ সময় রাজশাহী থেকে পার্বতীপুরগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন বাসুদেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় আনসার সদস্যসহ স্থানীয় লোকজন লাল কাপড় দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। পরে একজন ওয়েম্যান এসে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল থেকে পার করে দিলে ট্রেনটি গন্তব্যস্থলে রওনা দেয়। কিছুক্ষণ পর একটি মালবাহী ট্রেন চলাচল করতে দেখা গেছে। খবর পেয়ে রেলের টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা পাওয়া গেছে। তবে এটা নাশকতা নাও হতে পারে। যান্ত্রিক ত্রুটির কারণেও লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ট্রেন চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। ঘটনাটি জানার পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সেখান দিয়ে ধীরগতিতে পার করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হয়নি। তিনি স্থানীয় রেল টেকনিশিয়ানদের বরাত দিয়ে বলেন, নাশকতার উদ্দেশ্যে করা হলে স্লিপারে কাটার দাগ পাওয়া যেত। মূলত যেই স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে সেখানে দুই স্লিপারের সংযোগস্থল।

তিনি আরও জানান, সাধারণত দুই স্লিপারের মুখে ঢালাই দিয়ে আটকানো থাকে। ধারণা করা হচ্ছে আগে থেকেই ট্রেন চলাচলের সময় সেখানে ফাটল ছিল। রাতের কোনো এক সময় ট্রেন চলাচলের সময় অতিরিক্ত চাপের কারণে ঢালাই ভেঙে গেছে। তারপরও বিষয়টি নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক জানান, রেলের দুই স্লিপারের জয়েন্টের ঢালাই ভেঙ্গে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টহলরত একজন আনসার সদস্য টের পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। যেহেতু ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতার উদ্দেশ্যে স্লিপার কাটার ঘটনা ঘটছে। তাই এমন ঘটনায় স্থানীয় জনমনে একটু আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বিষয়টি নাশকতা নয়। ট্রেন চলাচলে কোনো প্রকার বাধার সৃষ্টি হয়নি, বরং স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি ট্রেন ও রেললাইনে যাতে কেউ কোনো প্রকার নাশকতা করতে না পারে সেজন্য আনসার সদস্যদের মোতায়েন রাখা আছে এবং পুলিশের টহলও অব্যাহত রয়েছে।

নলডাঙ্গায় রেললাইনে সংযোগ ঢালাই ভেঙ্গে যাওয়ায় আতঙ্ক

আপডেট সময় : ০৯:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩