ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

নরসিংদী-৪ আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ:ছাত্রলীগের আহবায়ক গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৮৫ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাদিম মাহমুদ (২৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ২০ ডিস্মেবর বুধবার ভোরে মনোহরদী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাদিম মাহমুদ মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের কেরানীনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাদিম মাহমুদ স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর উদ্দেশ্যে হুমকি প্রদান করে বলেন, “আমাদের ভিতর থেকে যদি আপনারা বীরু’র নির্বাচন করেন…একদম সমান বানিয়ে ফেলবো…যারা বীরু’র নির্বাচন করবে আমাদের ভিতর থেকে, তাদের কিন্তু একজনেরও অস্তিত্ব থাকবে না…”। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এতে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতংক ও ভয়ভীতির সৃষ্টি হয়। তার এহেন আচরণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর অভিপ্রায় প্রকাশিত হয় এবং স্বতন্ত্র প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখার চেষ্টার শামিল যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৩ (২খ)/৮৪ক- নং ধারার অপরাধ। এ ঘটনায় জেলা রিটার্নিং অফিসারের নির্দেশে মনোহরদীর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাসিদুল ইসলাম বাদী হয়ে বুধবার ভোরে মনোহরদী থানায় মামলা করেন। মামলার পর নিজ বাসা হতে নাদিম মাহমুদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসা সূত্রে জানা যায়, যেই দলেরই হোক নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

নরসিংদী-৪ আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ:ছাত্রলীগের আহবায়ক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩