নরসিংদীতে নিহত ১০ পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৯:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২৬৯ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে ২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা পুলিশ।
আজ সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ” স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম। পরে পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ রায়পুরা সার্কেল, আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার,শিবপুর সার্কেল, মোঃ মেসবাহউদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন, বেলাবো থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, বিভিন্ন থানার উপপরিদর্শক (এসআই) সহ জেলা পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল।
২০১১ সালের ১৫ জানুয়ারি এই দিনে কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশপ্রেমিক ১০ জন পুলিশ সদস্য। সেদিন নরসিংদী জেলা পুলিশ লাইন্সে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দেশ্যে বেলাব থানা থেকে আসার পথে ঢাকা-সিলেট ঘাশিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুিখ সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত)সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
নিহত পুলিশ সদস্যরা হলেন- বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।















