ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

নবাবগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী জমকালো পিঠা উৎসব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৪০৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অবস্থিত কলেজটির মাঠে এ উৎসবের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এমপি আব্দুল ওদুদ জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। কলেজের পিঠা উৎসব দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকুক বলে মনে করেন তিনি।

শিক্ষক-শিক্ষার্থীদের মোট ৪০টি স্টলে ৫০ রকমেরও বেশি পিঠা দেখা যায়। আশাপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর উৎসুক জনতার ভিড়ে গমগম করছিলো কলেজ মাঠ। কনকনে শীতের সকালে খেজুরের রস, গুড়ের রস দিয়ে বানানো বাহারি রকমের ভিন্ন স্বাদের পিঠা বিক্রি হচ্ছিল বেশ। প্রত্যেক স্টলের টিম লিডারের নেতৃত্বে জমজমাট বেচাকেনা হচ্ছিল এসব পিঠা। ৫ টাকা থেকে শুরু করে ৭০ টাকা মূল্যের পিঠাও দেখা যায় স্টলে।

নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. আমিনুল ইসলামের নেতৃত্বে তিনজনের বিচারক কমিটি গঠন করা হয়। তারা কলেজ মাঠের সবগুলো স্টল পরিদর্শন করে বাহারি রকমের পিঠা পেয়েছেন। তন্মোধ্যে ইংরেজি বিভাগের প্রপোজ পিঠা, ইতিহাস বিভাগের সতিন মোচড় পিঠা, গণিত বিভাগের পাই পিঠা, নৌকা পিঠা, সুন্দরি পাটি সাপট পিঠা উল্লেখযোগ্য।
প্রথমবারের মতো এ পিঠা উৎসবে ৫০টির বেশি ধরনের পিঠা বানিয়েছেন এ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এখানে পিঠার পাশাপাশি পায়েস-ক্ষিরও এনেছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু শিক্ষার্থীদের সৃজনশীলতায় মুগ্ধ হয়ে বলেন, কলেজের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পিঠা উৎসবে শিক্ষার্থীরা উৎসবে মেতেছে। স্থানীয়রাও আমাদের ডাকে সাড়া দিয়ে কলেজে উপস্থিত হয়ে স্টল থেকে পিঠা কিনে খাচ্ছেন। অপ্রচলিত ভিন্ন স্বাদেও পিঠা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ সবাই।

তিনি বলেন, নতুন প্রজন্মের অনেকেই পিঠাপুলির স্বাদ পায় না,তাদের পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এ আয়োজন। আগামীতেও আমরা এর ধারাবহিকতা রাখব।

নবাবগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী জমকালো পিঠা উৎসব

আপডেট সময় : ০৯:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪