নতুন বছরে কোন জনপ্রিয় ফিচার বন্ধ করে দিলো গুগল?
- আপডেট সময় : ১০:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২৯৬ বার পঠিত

তথ্য ডেস্ক :
গুগল ম্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ। নতুন বছরে অ্যাপটির একটি জনপ্রিয় ফিচার বন্ধ করে দিচ্ছে গুগল। গুগল গত কয়েক বছরে বেশ কিছু পণ্য বন্ধ করে দিয়েছে। তাও প্রায়শই কোনো সতর্কতা ছাড়াই।
২০২৪ সালে, এই অদ্ভুত ঐতিহ্য বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি বহন করবে। বছরের শুরুতে গুগল ম্যাপের একটি গুরুত্বপূর্ণ টুল এই তালিকায় ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। গুগল ম্যাপ ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় একটি ভিন্ন ইন্টারফেস ব্যবহার করেন। ড্রাইভিং মোড উপর নির্ভর করে গাড়ি চালাতে পারেন অচেনা রাস্তায়ও। সম্ভবত এই ফিচারটি বন্ধ করে দিতে চলেছে গুগল।
এই ফিচারটি যে বন্ধ হয়ে যাবে, তার বিশদ বিবরণ গুগল অ্যাপের সাম্প্রতিক সংস্করণে দেখা গেছে। যেখানে কোড স্ট্রিং-সহ একটি ফিচার আগামী ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাবে বলে লেখা হয়েছে। আসলে এই ড্রাইভিং মোডকে আর তেমন গুরুত্বপ্র্ণূ বলে মনে করছে না গুগল। বরং তারা ম্যাপ ব্যবহারকারীদের ঠেলে দিতে চাইছে এআই অ্যাসিস্ট্যান্টের দিকে।
সাধারণত যাদের গাড়িতে অ্যান্ড্রয়েড অটো নেই এবং যারা ওয়্যার্ড মোড ব্যবহার করতে চান না, তাদের জন্য এটা সুবিধাজনক। কিন্তু এআই অ্যাসিস্ট্যান্টে ঠেলে দেওয়ার অর্থই হলো এবার থেকে ফোনে মেসেজ বা কল রিলে পেতে গেলে ভয়েস কমান্ডের উপর নির্ভর করতে হবে। এতে গোপনীয়তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা।


















