সংবাদ শিরোনাম :
নকল পণ্য শনাক্ত করুন ‘ফিচারপ্রিন্ট অ্যাপ’র মাধ্যমে
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নকল পণ্য সনাক্ত করা কঠিন। যথেষ্ট অভিজ্ঞতা এবং জ্ঞান ছাড়া এটি প্রায়ই বোঝা যায় না। তবে, ওয়াশিংটন-ভিত্তিক অ্যালিথিয়ন নামে একটি সংস্থা বলছে যে তাদের ফিচারপ্রিন্ট অ্যাপ সহজেই নকল পণ্য শনাক্ত করতে পারবে।
ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। ভিডিওতে দেখা যায়, অ্যাপের সাহায়্যে ছবি তুলে নকল পণ্য যাচাই করা যায়।
অ্যালিথিয়ন জানিয়েছে যে বারকোড, এনগ্রেভ, স্টিকার দিয়ে তারা শনাক্ত করার পদ্ধতি রাখেনি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটি পণ্যের পৃষ্ঠতল পরীক্ষা করে, পণ্যটি আসল না নকল তা বুঝতে পারে। এমনকি ভাঙা বা পুরানো পণ্যও এইভাবে চিহ্নিত করা যাবে। তবে এই ফিচারটি কিভাবে ইউজার ইন্টারফেসের মাধ্যমে ব্যবহার করা যাবে তা এখনো জানা যায়নি। অ্যাপটি এখনও অ্যান্ড্রয়েড বা আইওএসের জন্য প্রকাশিত হয়নি।


























