ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

নওগাঁয় মজুতবিরোধী অভিযানে ঘোষ অটোমেটিক রাইস মিলকে ৩ লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২১৯ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় মজুত বিরোধী অভিযানে অবৈধ ভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মে:টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসক গোলাম মওলা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৮ জানুয়ারি সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মে:টন চাল মজুদ রাখা ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোমবার সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। অভিযানে নওগাঁ জেলা কৃষি বিপনন কর্মকর্তা আমিনুল ইসলাম ও খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নওগাঁ সদর মডেল থানার (ওসি)অপারেশন গফুরসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় মজুতবিরোধী অভিযানে ঘোষ অটোমেটিক রাইস মিলকে ৩ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪