ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

দেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২৭৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। সোমবার।। ০৩.১১.২৫।।

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপার্ট সিরিজের নতুন ৩টি ল্যাপটপ ও ডেস্কটপ পিসি নিয়ে এসেছে। আসুস এক্সপার্ট সিরিজের ল্যাপটপে নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা এবং পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এই সিরিজে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপসহ আরও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিভাইসগুলো তৈরি করা হয়েছে।

আসুস এক্সপার্ট সিরিজের ল্যাপটপে নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা এবং পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এই সিরিজে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপসহ আরও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিভাইসগুলো তৈরি করা হয়েছে। এই সিরিজের ল্যাপটপগুলোতে আছে কোপাইলট প্লাস সুবিধা, এক্সপার্টগার্ডিয়ান আইটি ব্যবস্থাপনা এবং এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন, যা কাজকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

এই ল্যাপটপগুলো মিলিটারি গ্রেডের স্থায়িত্ব মানে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার এবং এসএসডি-স্তরের সিকিউরিটি সুবিধা। এছাড়া এগুলো ইপিইএটি সার্টিফায়েড, যা পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয় করবে। পেশাগত ও শিক্ষামূলক কাজ সহজ করতে ডিভাইসগুলোতে রয়েছে বিল্ট-ইন এআই টুলস, কনফারেন্সিং ফিচার এবং শক্তি সাশ্রয়ী সুবিধা।

আসুসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল জেনেরাল ম্যানেজার, বিজনেজ সিস্টেম গ্রুপ মি. রেক্স লি বলেন, আসুস দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়ে এসেছে, সেটি হোক ওলেড ল্যাপটপ, এআই পিসি বা গেমিং ডিভাইস। এই সাফল্যের মূল ভিত্তি হলো নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও গুণগত মান বজায় রাখা। বাংলাদেশে আসুস এক্সপার্ট সিরিজ চালুর মাধ্যমে আমরা একই সাফল্য ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রেও অর্জন করতে চাই।

আমাদের লক্ষ্য হলো আধুনিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ, সমৃদ্ধ এবং ভবিষ্যতমুখী সমাধান দেয়া, যা একইসাথে এআই যুগের চাহিদা পূরণ করবে। বাংলাদেশে আগামী মাস থেকে আসুসের এক্সপার্ট সিরিজের ল্যাপটপগুলো পাওয়া যাবে। আসুস এক্সপার্টবুক পি১ মডেলের দাম শুরু ৪৯,৫০০ টাকা থেকে, আসুস এক্সপার্টবুক পি৩ এর দাম ১০৭,০০০ টাকা এবং এক্সপার্টবুক পি৫ এর দাম শুরু ১,৪০,৮০০ টাকা থেকে। গ্রাহকদের জন্য আসুস দিচ্ছে কমার্শিয়াল সাপোর্ট এবং ৩ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি।

ট্যাগস :

দেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস

আপডেট সময় : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫