ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

দুদক কার্যালয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অবৈধ সম্পদ অর্জন ও প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাতের দুদকের দায়ের করা অভিযোগের তলবে গাজীপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান তিনি।

জানা গেছে, প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে ২৩ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে তাকে আগামী ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ওই চিঠির পর তিনি দুদক কার্যালয়ে হাজির হন।

এর আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসেবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে তাকে নোটিশ পাঠিয়েছিল দুদক। নোটিশে তাকে ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। জাহাঙ্গীর ১৮ মে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি সংগ্রহ ও প্রস্তুত করতে এক মাস সময় চান।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের উপ-পরিচালক আলী আকবরের নেতৃত্বে পৃথক দুটি তদন্ত দল গঠন করা হয়। দলের অন্য দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন ও মোঃ আশিকুর রহমান।

গত ১৭ মে সংগঠনের সচিব মাহবুব হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের একটি ও ২০২২ সালের আরেকটি অভিযোগ নিয়ে দুদকের তদন্ত শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে ইতোমধ্যে অনেকেরই বক্তব্য নেয়া হয়েছে। অনেক নথিও সংগ্রহ করা হয়েছে। তদন্তের চূড়ান্ত পর্যায়ে তার জবানবন্দি প্রয়োজন। এ কারণে তাকে তলব করা হয়েছে।

দুদক কার্যালয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর

আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩