ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

প্রায় ১৮ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪১৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। বৃহস্পতিবার।। ২৫ ডিসেম্বর।। ২০২৫।।

১৭ বছর ৩ মাস বিদেশী জীবন যাপন শেষে (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার নিজ দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো রাজধানীতে  আইনশৃঙ্খলা বাহিনীর ৪ হাজার ৬৪৯ জন সদস্য নিরাপত্তা বহাল রাখছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের সময়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো পরিকল্পনাকে ৯টি সেক্টরে ভাগ করা হয়েছে। বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থল, এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে ১৫৫ জন পুলিশ সদস্য ও শতাধিক সেনা সদস্য নিরাপত্তা প্রদানের দায়িত্বে থাকবেন। পুরো নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তদারকি করছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার তার দেশে ফেরাকে স্বাগত জানায় ও তার দলের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :

প্রায় ১৮ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

আপডেট সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫