ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

তীব্র শীতে কুমিল্লায় বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২২১ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুরো চীফ :
শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে কুমিল্লা জুড়ে বিভিন্ন উপজেলার অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। এর প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম ও অর্থনৈতিক জীবনে। গত ৬/৭ দিন যাবত কোথাও সূর্যের দেখা মিলছেনা। ফলে রাত দিনের শীতের তীব্রতার পার্থক্য বেশি হচ্ছেনা। ব্রাহ্মণপাড়ায় কুয়াশা কম থাকলেও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। এতে ছিন্নমূল, হতদরিদ্র ও শ্রমজীবি মানুষ পড়ছে বিপাকে।

সরেজমিনে ঘুরে কথা হয় সদর দক্ষিণ চর্থা ইজিবাইক চালক জসিম মিয়ার সাথে, তিনি বলেন জীবিকার প্রয়োজনে গাড়ি নিয়ে বাহির হইছি। রাস্তায় তেমন কোন যাত্রী নাই। এখনো পর্যন্ত মালিকের জমার টাকা উঠাইতে পারিনাই এর পরে আমার লাভ।

সদর দক্ষিণ উপজেলার মিয়া বাজার গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, ঠান্ডার কারণে বোরো ফসলের জন্য খেত প্রস্তুত করার কথা থাকলেও ঠান্ডার কারণে কাজ করতে না পারায় তা ব্যাহত হচ্ছে। ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ শুরু করলও বেশিক্ষণ খেতে থাকা যাচ্ছে না। কনকনে ঠান্ডায় হাত-পা ও শরীর অবশ হয়ে আসছে। এছাড়া বোর মৌসুমে ক্ষেত খামারে অবস্থান নেওয়া ছিন্নমূল মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। ফুটপাত আর পুরাতন কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শীত বাড়তে থাকায় দিন মজুররা কাজ করতে না পারায় ভোগান্তিতে পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না। শৈত্যপ্রবাহে এ অঞ্চলের শিশুসহ সকল বয়সী মানুষদের শীতজনিত রোগ বালাই দেখা দিয়েছে।

তীব্র শীতে কুমিল্লায় বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ!

আপডেট সময় : ০৯:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪